Skip to main content

Posts

Showing posts from May, 2022

Featured Post

ওলামা মাশায়েখদের খাস মজলিস। শেখ ইব্রাহীম দেওলা সাহেব (দাঃবাঃ)ভারত । ২০২৩। পুরাতন সাথীদের জোড় ২০২৩

ওলামা মাশায়েখদের উদ্দেশ্যে বয়ান আলামী শুরার আকাবীর হজরত মাওঃ ইব্রাহীম দেওলা সাহেব দাঃবাঃ পুরাতন সাথীদের ৫ দিনের জোড়। দিয়াবাড়ী উত্তরা, ঢাকা।

মাসিক ইসলামী পত্রিকা

  একসাথে সকল বাংলা মাসিক ইসলামী পত্রিকার তালিকা অতিতে সাহিত্য চর্চা ও জ্ঞান চর্চার একটি বড় মাধ্যম হিসেবে বিবেচিত হত মাসিক পত্রিকা । যারা লিখত তারা তারা মাসিক পত্রিকায় লিখে নিজেদের জ্ঞানের প্রকা্শ ও বিকাশ ঘটাতো। আর যারা পাঠক তারা নিজেদের জ্ঞান সমৃদ্ধকরণ ও সাহিত্য লিপ্সা নিবারনের জন্য একমাস হতে অন্য মাস উন্মুখ হয়ে থাকতো পছন্দের মাসিক পত্রিকা হাতে পাওয়ার জন্য। বর্তমানে ইন্টারনেটের যুগে এর চাহিদা কিছু কমলেও জ্ঞান পিপাসুরা এখনো মাসিক পত্রিকার গ্রাহক ও প্রকাশক।  তাই ইন্টারনেটে অনেকেই খোঁজে মাসিক ইসলামী পত্রিকা । পাঠক চাহিদার প্রতি লক্ষ্য রেখে অনলাইন মাসিক ইসলামী পত্রিকা র একটি লিষ্ট সংগ্রহ করে আপনাদের নিবেদন করছি। মাসিক ইসলামী পত্রিকা লিষ্ট মাসিক আল কাউসার মাসিক আল-কলম-পুষ্প মাসিক আল আবরার মাসিক দাওয়াতুল হক     মাসিক আদর্শ নারী

তোমার রবের পক্ষ থেকে পুরস্কার, এক যথার্থ উপহার —আন-নাবা

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم ৩১) إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا ৩২) حَدَآئِقَ وَأَعْنَٰبًا ৩৩) وَكَوَاعِبَ أَتْرَابًا ৩৪) وَكَأْسًا دِهَاقًا ৩৫) لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّٰبًا ৩৬) جَزَآءً مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًا বাংলা উচ্চারণঃ ৩১) ইন্না লিলমুত্তাকীনা মাফা-ঝা-। ৩২) হাদাইকা ওয়া আ‘না-বা-। ৩৩) ওয়া কাওয়া-‘ইবা আতরা-বা-। ৩৪) ওয়া কা’ছান দিহা-কা-। ৩৫) লা-ইয়াছমা‘উনা ফীহা-লাগওয়াওঁ ওয়ালা-কিযযা-বা-। ৩৬) জাঝাআম মির রাব্বিকা ‘আতাআন হিছা-বা-। বাংলা অর্থঃ ৩১) পরহেযগারদের জন্যে রয়েছে সাফল্য। ৩২) উদ্যান, আঙ্গুর, ৩৩) সমবয়স্কা, পূর্ণযৌবনা তরুণী। ৩৪) এবং পূর্ণ পানপাত্র। ৩৫) তারা তথায় অসার ও মিথ্যা বাক্য শুনবে না। ৩৬) এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান, নিঃসন্দেহে আল্লাহর প্রতি সদাসতর্কদের জন্যই রয়েছে চূড়ান্ত সফলতা আল্লাহ تعالى আছেন এবং তিনি আমাদের সব কাজ দেখছেন, সব কথা শুনছেন এবং সব চিন্তা বুঝতে পারছেন —এই ব্যাপারে যারা সদা-সতর্ক থাকে এবং তাঁর ভয়ে নিজের কথা-কাজ-চিন্তা নিয়ন্ত্রণ করে, তারাই হচ্ছেন মুত্তাকী অর্থাৎ তাকওয়াবান। শুধুমাত্র তাকওয়াবানদেরকে আল্লাহ تعالى নিশ্চয়...

পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন —আল-আলাক্ব — পর্ব ১

পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন —আল-আলাক্ব بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم اِقۡرَاۡ بِاسۡمِ رَبِّكَ الَّذِىۡ خَلَقَ​ۚ‏ "Recite in the name of your Lord who created" 96:1 পড়! তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। -সূরা আলাক্ক আয়াত ১ পড়ো কুর‘আনের প্রথম যেই শব্দটি মানবজাতির কাছে পাঠানো হয়েছে, তা হলো ‘পড়ো’। সৃষ্টিকর্তা মানবজাতিকে শেষবারের মতো তাঁর বাণী পাঠানোর সময় কেন ‘পড়ো’ শব্দটি দিয়ে শুরু করলেন, তা আমাদের বোঝা দরকার। নিশ্চয়ই এর মধ্যে এক বিরাট শিক্ষার বিষয় রয়েছে। আল্লাহ تعالى শুরু করতে পারতেন তাঁর تعالى পরিচয় দিয়ে, যেমন “তিনি আল্লাহ, এক অদ্বিতীয়”। অথবা ‘নামাজ পড়ো’, ‘সিজদা করো’ এধরনের ধর্মীয় নির্দেশ দিয়ে। কিন্তু তা না করে তিনি تعالى শুরু করেছেন ‘পড়ো’ দিয়ে। আজকে মুসলিম জাতির দুরবস্থার দিকে লক্ষ্য করলে দেখা যায়, একটি মূল কারণ হচ্ছে না পড়া। আমরা বেশিরভাগই ইসলাম শিখি শুনে। পড়ে নয়। লোকমুখে প্রচলিত নানা বিশ্বাস, ধারনা আজকে আমাদের কাছে ইসলাম হয়ে গেছে। “অমুকে বলেছে তমুক সুরা লিখে ঝুলিয়ে রাখলে নাকি দুর্ঘটনা হয় না। শুনেছি অমুক সময়ে তমুক নামাজ পড়লে নাকি ব্যবসা ভালো যায়, স্ব...