Skip to main content

Posts

Showing posts with the label 📘 সহীহ আকীদা

Featured Post

ওলামা মাশায়েখদের খাস মজলিস। শেখ ইব্রাহীম দেওলা সাহেব (দাঃবাঃ)ভারত । ২০২৩। পুরাতন সাথীদের জোড় ২০২৩

ওলামা মাশায়েখদের উদ্দেশ্যে বয়ান আলামী শুরার আকাবীর হজরত মাওঃ ইব্রাহীম দেওলা সাহেব দাঃবাঃ পুরাতন সাথীদের ৫ দিনের জোড়। দিয়াবাড়ী উত্তরা, ঢাকা।

আল্লাহ তা‘আলার প্রতি ঈমান- আল ইরশাদ-সহীহ আকীদার দিশারী

দলীলসহ ইসলামী আকীদার মূলনীতিগুলোর সংক্ষিপ্ত বিবরণ بيان أصول العقيدة الإسلامية إجمالا وأدلتها আল্লাহ তা‘আলার প্রতি ঈমান আনয়ন করাই হচ্ছে আকীদার প্রধান মূলনীতি। الإيمان بالله বা আল্লাহর প্রতি বিশ্বাসের অর্থ হলো অন্তর দিয়ে আল্লাহর উপর এ দৃঢ় বিশ্বাস পোষণ করা যে, তিনিই প্রত্যেক জিনিসের একমাত্র রব ও মালিক। তিনিই একমাত্র স্রষ্টা। সমগ্র সৃষ্টিজগতের পরিচালক ও ব্যবস্থাপক। সে সঙ্গে আরো বিশ্বাস করা যে, তিনিই একমাত্র বান্দার ইবাদতের হকদার, এতে তার কোনো শরীক নেই। তিনি ছাড়া আর যত মাবুদ রয়েছে, তা সবই বাতিল। এগুলোর ইবাদতও বাতিল। আল্লাহ তা‘আলা সূরা লুকমানের ৩০ নং আয়াতে বলেন, ﴿ذَٰلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِن دُونِهِ الْبَاطِلُ وَأَنَّ اللَّهَ هُوَ الْعَلِيُّ الْكَبِيرُ﴾ ‘‘এসব কিছু এ কারণে যে, আল্লাহই সত্য এবং তাকে বাদ দিয়ে অন্যান্য যেসব জিনিসকে তারা ডাকে তা সবই মিথ্যা, আর আল্লাহই সুউচ্চ ও সুমহান’’। আরো বিশ্বাস করা যে, তিনি সিফাতে কামালিয়া তথা উত্তম ও পূর্ণতার গুণাবলী দ্বারা গুণান্বিত এবং প্রত্যেক দোষ-ত্রুটি থেকে পবিত্র ও মুক্ত। আল্লাহ তা‘আলার প্রতি ঈমান বলতে তিন প্রকার তা...

আকীদা কাকে বলে ? আল ইরশাদ-সহীহ আকীদার দিশারী

মানুষ যা সত্য বলে বিশ্বাস করে এবং যাকে সে দীন হিসাবে গ্রহণ করে তাই তার আকীদা। এ আকীদাটি যদি আল্লাহ তা‘আলার প্রেরিত রসূলগণের দীন এবং তার নাযিলকৃত কিতাবসমূহ অনুযায়ী হয়, তাহলে তা সহীহ আকীদা হিসাবে গণ্য হয়। তার মাধ্যমে আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়া যাবে এবং দুনিয়া ও আখিরাতে সৌভাগ্য লাভ করা যাবে। আর এ আকীদা যদি আল্লাহ তা‘আলার প্রেরিত রসূলগণের আনীত আকীদার বিরোধী হয় এবং তার নাযিলকৃত আসমানী কিতাবসমূহের পরিপন্থী হয়, তাহলে তার অনুসারীরা আযাবের সম্মুখীন হবে এবং দুনিয়া ও আখিরাতে হতভাগ্য হবে। কেউ পরিশুদ্ধ আকীদা গ্রহণ করলে দুনিয়াতে তার জান-মাল নিরাপদ থাকবে এবং অন্যায়ভাবে তার উপর আক্রমণ করা নিষিদ্ধ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন, أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ فَإِذَا فَعَلُوا ذَلِكَ عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلَّا بِحَقِّ الْإِسْلَامِ وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ ‘‘আমাকে মানুষের সাথে জিহাদ করার আদেশ দেয়া হয়েছে যতক্ষণ না তারা এ সাক্ষ...