Skip to main content

Featured Post

ওলামা মাশায়েখদের খাস মজলিস। শেখ ইব্রাহীম দেওলা সাহেব (দাঃবাঃ)ভারত । ২০২৩। পুরাতন সাথীদের জোড় ২০২৩

ওলামা মাশায়েখদের উদ্দেশ্যে বয়ান আলামী শুরার আকাবীর হজরত মাওঃ ইব্রাহীম দেওলা সাহেব দাঃবাঃ পুরাতন সাথীদের ৫ দিনের জোড়। দিয়াবাড়ী উত্তরা, ঢাকা।

এতাতী সম্প্রদায় এর বিভ্রান্তি থেকে ফিরে আসার গল্প। মগধারা ইউনিয়নের জিম্মাদার


তাবলীগের অনেক পুরাতন সাথী মগধারা ইউনিয়নের জিম্মাদার জনাব নুরুচ্ছফা সাহেব সহ আরও ৪জন ৩চিল্লার পুরাতন সাথী নিজামউদ্দিনের মাওলানা সা'দ সাহেবের এতাতী সম্প্রদায় এর বিভ্রান্তি থেকে থেকে ফিরে এসেছেন । খালেস দিলে তাদের ভুল থেকে তাওবাহ করেছেন এবং বাকি জীবন ওলামায়ে কেরামের নেগরানিতে দাওয়াত তাবলীগের কাজ করার জন্য তার পূর্ণ আশা ব্যক্ত করেছেন। মাস্টার মাহবুব সাহেবের প্রত্যাবর্তনের পরে এখন মগধরা ইউনিয়ন জিম্মাদার জনাব নুরুচ্ছফা সাহেবও প্রত্যাবর্তন করলেন। হকের পথে ফিরে আসলেন । ওলামায়ে কেরামের নেগরানীতে দ্বীনের সহিহ মেহনতের সাথে যুক্ত হলেন। এটি আমাদের সন্দীপের তাবলীগের সাথীদের জন্য অনেক বড় খুশির সংবাদ । আমরা আশা করছি প্রত্যাবর্তনের এই ধারা আরো এগিয়ে যাবে এবং সন্দ্বীপ সহ অন্যান্য অঞ্চলের তাবলীগের ঐ সমস্ত অবুঝ সাথীরা যাদেরকে ভুল বুঝিয়ে ওলামায়ে কেরাম থেকে, দ্বীনের সহিহ মেহনত থেকে দূরে রাখা হয়েছে তারাও তাদের ভুল বুঝতে পেরে এক সময় সহিহ মেহনতের সাথে যুক্ত হবেন । এজন্য ওলামায়ে কেরামের প্রতি আমাদের আবেদন থাকবে আমরা সকলে একটু নিজ নিজ এলাকার দাওয়াত তাবলীগের সাথীদের সাথে যোগাযোগ রাখি । একটু হলেও দ্বীনি মেহনতের খোঁজ খবর রাখি ।সাধারণ মানুষ যদি ওলামায়ে কেরামের নেগরানী ও সোহবত পায় তাহলে তারা দ্বীনের সহিহ মেহনতের জন্য তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। ভিডিওটিতে মাওলানা জাহিদুল ইসলাম সাহেব এবং মুফতি নুরুল ইসলাম সাহেবের বক্তব্যে হক, নাহক সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে তাই কষ্ট করে হলেও সকলে একটু শুনবেন। আশাকরি অনেক ফায়েদা হবে।

Comments

Popular posts from this blog

সরেজমিন : ফিরে দেখা ১ ডিসেম্বর, কী ঘটেছিল সেদিন

সরেজমিন : ফিরে দেখা ১ ডিসেম্বর, কী ঘটেছিল সেদিন [এ লেখাটির প্রধান উদ্দেশ্য ইতিহাস সংরক্ষণে অংশগ্রহণ। কারণ ইতিহাসের যথাযথ সংরক্ষণ- এটি প্রতিটি প্রজন্মের উপর ভবিষ্যৎ প্রজন্মের হক। আরেকটি উদ্দেশ্য হল, এতাআতী ভাইদের হেদায়েত কামনা। হয়ত এটা পড়ে তাদের কারো বোধ জাগবে, অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে এবং সঠিক রাস্তায় ফিরে আসবে। হেদায়েত আল্লাহর হাতে, তিনিই তাওফীক দেওয়ার মালিক। আর যাদের মজলুমিয়াতের কিছুটা বিবরণ এই লেখায় উঠে এসেছে তাদের জন্য এটা ইহসান ও ইহতিসাবের সিফাত যিন্দা করার যরীআ হতে পারে। আল্লাহ তাদেরকে নিজের হেফাযতে রাখুন। এমন কথা ও কাজ থেকে বাঁচার তাওফীক দান করুন, যা মজলুমিয়াতের ফায়দা ও বরকত নষ্ট করে দেয় বা কমিয়ে দেয়। আশা করি, তারা পূর্বের মতো وَ لْیَعْفُوْا وَ لْیَصْفَحُوْا اَلَا تُحِبُّوْنَ اَنْ یَّغْفِرَ اللهُ لَكُمْ (তারা যেন ওদেরকে ক্ষমা করে এবং ওদের দোষ-ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি চাও না, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন? -সূরা নূর (২৪) : ২২) -এর উপর আমল জারি রাখবেন। -তত্ত্বাবধায়ক]  - মাসউদুয যামান শহীদ ১ ডিসেম্বর ২০১৮।  মনে পড়ে যায় টঙ্গীর ইজতিমা ময়দানের সেই লোমহর্ষক কাহিনী, ...

ওলামা মাশায়েখদের খাস মজলিস। শেখ ইব্রাহীম দেওলা সাহেব (দাঃবাঃ)ভারত । ২০২৩। পুরাতন সাথীদের জোড় ২০২৩

ওলামা মাশায়েখদের উদ্দেশ্যে বয়ান আলামী শুরার আকাবীর হজরত মাওঃ ইব্রাহীম দেওলা সাহেব দাঃবাঃ পুরাতন সাথীদের ৫ দিনের জোড়। দিয়াবাড়ী উত্তরা, ঢাকা।

ইসলামিক অনলাইন মিডিয়া - পবিত্র কুরআন ও ছহীহ সুন্নাহর আলোকে

বাংলা ভাষায় ইসলামী জ্ঞানের বিভিন্ন উপকরণে সাজানো একটি ওয়েবসাইট। এতে আছে ১১ বিভাগ  নিচে ক্রম অনুসারে দেয়া হলো মূলপাতা কুরআন-হাদীছ প্রবন্ধ-নিবন্ধ গল্প ও কবিতা জীবনী প্রশ্নোত্তর/ফাতাওয়া ডাউনলোড ছবি/ভিডিও সংবাদ সাম্প্রতিক প্রসঙ্গ বিবিধ https://i-onlinemedia.net/