Skip to main content

Posts

Featured Post

ওলামা মাশায়েখদের খাস মজলিস। শেখ ইব্রাহীম দেওলা সাহেব (দাঃবাঃ)ভারত । ২০২৩। পুরাতন সাথীদের জোড় ২০২৩

ওলামা মাশায়েখদের উদ্দেশ্যে বয়ান আলামী শুরার আকাবীর হজরত মাওঃ ইব্রাহীম দেওলা সাহেব দাঃবাঃ পুরাতন সাথীদের ৫ দিনের জোড়। দিয়াবাড়ী উত্তরা, ঢাকা।

মুহাম্মদুর রাসূলুল্লাহ ﷺ এর বানানো দু‘আ- মুনাজাতে মকবুল । বুধবার Munajat E Maqbool -Wednesday

  আমাদের প্রাণের চেয়ে প্রিয় #নবী_করীম (#সাল্লাল্লাহু_আলাইহি_ওয়াসাল্লাম) থেকে বাতলানো দোয়া র ভান্ডার থেকে কিছু দোয়া- (আরবী ও বাংলা‌য় দিলাম) যাদের আরবী পড়তে কষ্ট হয় তা‌রা বাংলা‌য় পড়বেন। ١٤٧. اَللّٰهُمَّ حَصِّنْ فَرْجِيْ وَيَسِّرْ لِيْۤ اَمْرِيْ . ١٤٨. اَللّٰهُمَّ اِنِّيْۤ اَسْئَلُكَ تَمَامَ الْوُضُوْٓءِ وَتَـمَامَ الصَّلٰوةِ * وَتَـمَامَ رِضْوَانِكَ وَتَمَامَ مَغْفِرَتِكَ. ١٤٩. اَللّٰهُمَّ اَعْطِنِيْ كِتَابِيْ بِيَمِيْنِيْ. ١٥٠. اَللّٰهُمَّ غَشِّنِيْ بِرَحْمَتِكَ وَجَنِّبْنِيْ عَذَابَكَ. ١٥١. اَللّٰهُمَّ ثَبِّتْ قَدَمَيَّ يَوْمَ تَزِلُّ فِيْهِ الْاَقْدَامُ. ١٥٢. اَللّٰهُمَّ اجْعَلْنَا مُفْلِحِيْنَ. ١٥٣. اَللّٰهُمَّ افْتَحْ اَقْفَالَ قُلُوْبِنَا بِذِكْرِكَ * وَاَتْمِمْ عَلَيْنَا نِعْمَتَكَ * وَاَسْبِـغْ عَلَيْنَا مِنْ فَضْلِكَ * وَاجْعَلْنَا مِنْ عِبَادِكَ الصَّالِحِيْنَ. ١٥٤. اَللّٰهُمَّ اٰتِنِيْۤ اَفْضَلَ مَا تُؤْتِيْ عِبَادَكَ الصَّالِحِيْنَ. ١٥٥. اَللّٰهُمَّ اَحْيِنِيْ مُسْلِمًا وَّاَمِتْنِيْ مُسْلِمًا. ١٥٦. اَللّٰهُمَّ عَذِّبِ الْكَفَرَةَ * وَاَلْقِ فِيْ قُلُوْبِهِمُ ...

মুহাম্মদুর রাসূলুল্লাহ ﷺ এর বানানো দু‘আ- মুনাজাতে মকবুল । মঙ্গলবার -Munajat E Maqbool -Tuesday

  আমাদের প্রাণের চেয়ে প্রিয় #নবী_করীম (#সাল্লাল্লাহু_আলাইহি_ওয়াসাল্লাম) থেকে বাতলানো দোয়া র ভান্ডার থেকে কিছু দোয়া- (আরবী ও বাংলা‌য় দিলাম) যাদের আরবী পড়তে কষ্ট হয় তা‌রা বাংলা‌য় পড়বেন। ١١٤. اَللّٰهُمَّ لَكَ صَلَاتِيْ وَنُسُكِيْ وَمَحْيَايَ وَمَمَاتِيْ * وَ اِلَيْكَ مَاٰبِيْ * وَلَكَ رَبِّ تُرَاثِيْ. ١١٥. اَللّٰهُمَّ اِنِّيْۤ اَسْئَلُكَ مِنْ خَيْرِ مَا تَجِيْٓءُ بِهِ الرِّيَاحُ. ١١٦. اَللّٰهُمَّ اجْعَلْنِيْ اُعَظِّمُ شُكْرَكَ * وَاُكْثِرُ ذِكْرَكَ * وَاَتَّبِـعُ نَصِيْحَتَكَ وَاَحْفَظُ وَصِيَّتَكَ. اَللّٰهُمَّ اِنَّ قُلُوْبَنَا وَنَوَاصِيَنَا وَجَوَارِحَنَا بِيَدِكَ * لَمْ تُمَلِّكْنَا مِنْهَا شَيْئًا * فَاِذَا فَعَلْتَ ذٰلِكَ بِنَا فَكُنْ اَ نْتَ وَلِيَّنَا * وَاهْدِنَاۤ اِلٰى سَوَآءِ السَّبِيْلِ. ١١٧. اَللّٰهُمَّ اجْعَلْ حُبَّكَ اَحَبَّ الْاَشْيَآءِ اِلَـيَّ * وَاجْعَلْ خَشْيَتَكَ اَخْوَفَ الْاَشْيَآءِ عِنْدِيْ * وَاقْطَعْ عَنِّيْ حَاجَاتِ الدُّنْيَا بِالشَّوْقِ اِلٰى لِقَآئِكَ * وَاِذَا اَقْرَرْتَ اَعْيُنَ اَهْلِ الدُّنْيَا مِنْ دُنْيَاهُمْ فَاَقْرِرْ عَيْنِيْ مِنْ ع...

জালেম কো জুলুম কারনে দো, জুলুম হি উসকো লেকে ডুবায়ে গা- Julumer Voiabohota

জালেম কো জুলুম কারনে দো, জুলুম হি উসকো লেকে ডুবায়ে গা শুধু মৌলিক (ফরজ) ইবাদত পালনের নামই ইসলাম নয়। বরং এর সাথে আরো অনেক আনুষঙ্গিক ইবাদত, ধর্মীয় আচার-আচরণ, রীতিনীতি ও বান্দার সাথে সম্পর্কিত বিভিন্ন অধিকার জড়িত রয়েছে। কেউ যেন তার অপর ভাই দ্বারা শারীরিক, মানসিক, অর্থনৈতিক বা অন্য যেকোনো উপায়ে আঘাতপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত না হয় এ ব্যাপারে ইসলাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। মানবতার মুক্তির দিশারী প্রিয় নবী হজরত মুহাম্মদ ﷺ বলেছেন, ‘যে ব্যক্তি অন্যের ক্ষতি করবে, আল্লাহ তার ক্ষতি করবেন ’ (ইবনে মাজাহ-২৩৪২)। অন্য হাদিসে রাসূল ﷺ বলেছেন, ‘যে ব্যক্তি কোনো মুসলমানের ক্ষতি করল অথবা তাকে ধোঁকা দিলো সে অভিশপ্ত ’ (সুনানে তিরমিজি১/৯৪১)। ইসলামে এ ধরনের কাজ বা আচরণকে ‘জুলুম ’ বলা হয়। আর যারা এমন কাজ করে বেড়ায় তাদের বলা হয় জালিম বা অত্যাচারী। জুলুমকারীর পরিণাম অত্যন্ত ভয়াবহ। জালিমকে আল্লাহ বরদাশত করেন না। অন্যের ওপর জুলুম, নির্যাতন করে জালিমরা তাদের ধ্বংস ডেকে আনে। আপদ-বিপদ, দুর্যোগ-বিশৃঙ্খলায় আক্রান্ত হওয়ার অন্যতম একটি কারণ হলো জুলুম। কুরআনের ঘোষণা, بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّ...

জান্নাতী সুখী পরিবারের জীবনালেখ্য

জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত তালহা   ইবনে উবাইদিল্লাহ   ( رضي الله عنه ) প্রতিদিন নবীজীর ﷺ পেছনে ফজরের নামাজ পড়েন। কিন্তু নামাজে সালাম ফিরানোর সাথে সাথে তিনি মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যান। এভাবে কয়েকদিন চলার পর অন্যান্য সাহাবিরা এটা নিয়ে আলোচনা শুরু করলেন যে, প্রতিদিন সালাম ফিরিয়েই তালহা চলে যান। অথচ নবীজী ﷺ ফজরের পর সূর্য উদয় না হওয়া পর্যন্ত মসজিদে ই বিভিন্ন আ'মালে থাকেন। অন্যান্য সব সাহাবিরাও রাসূলের কাছে বসে থাকেন। এক পর্যায়ে এই কথা নবীজীর ﷺ কানে পৌঁছালো। নবীজী ﷺ সাহাবিদের বললেন:-আগামিকাল ফজরের নামাজ শেষে তালহা যেন আমার সাথে দেখা করে। পরের দিন নামাজে আসলে তালহাকে ( رضي الله عنه ) একথা জানিয়ে দেয়া হল। ফজরের নামাজ শেষ। তালহা ( رضي الله عنه ) বসে আছেন নবীজীর ﷺ সাথে দেখা করার জন্য। এক পর্যায়ে নবীজী ﷺ তালহাকে ডাকলেন। নবীজী ﷺ অতি মোলায়েম কন্ঠে তালহাকে বললেন,তালহা! আমি কি তোমাকে কোন কষ্ট দিয়েছি..? আমি কি তোমার কোন হক নষ্ট করেছি..? একথা শুনে তালহা কেদে ফেললেন এবং বললেন, হে আল্লাহর রাসুল ﷺ আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক। আপনি আমা...

ধন-সম্পদ, সন্তান কোনো কিছুই তার কাজে আসবে না — আল-মাসাদ (সূরা আল - লাহাব)

সুরা মাসাদ বা লাহাব কুর‘আনের অন্যতম বিতর্কিত সূরাহ। শুধুই যে অমুসলিমরা এই সূরাহকে আক্রমণ করে তাই নয়, একইসাথে অনেক মুসলিমদেরকেও দেখা যায় এই সূরাহ নিয়ে নানা সন্দেহে ভুগতে। তাদের উভয়ের অভিযোগ হচ্ছে, কেন কুর‘আনে শুধুই দুইজনকে অভিশাপ দিয়ে পুরো একটা সূরাহ দেওয়া হলো? এই সূরাহ পড়ে মুসলিমদের কী লাভ? কুর‘আন না মানুষের জন্য পথপ্রদর্শক? এই সূরাহ’র মধ্যে তো কোনো পথনির্দেশ দেখা যাচ্ছে না? কোটি কোটি মানুষ এই সূরাহ মুখস্ত করে কোটি কোটি বার পড়ছে, শুধুই কোনো এক বদ পরিবারকে অভিশাপ দেওয়ার জন্য, এ কেমন কথা হলো? নামাজে দাঁড়িয়ে লক্ষ কোটি মানুষ এক পরিবারের গুষ্টি উদ্ধার করছে, এতে মুসলিম উম্মাহর কী উপকার হচ্ছে? بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ বিসমিল্লাহির রাহমানির রাহীম পরম করুণাময় অসীম দয়ালু আল্ল ­ াহর নামে (শুরু করছি) تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ তাব্বাত ইয়াদা আবী লাহাবিওঁ ওয়াতাব্বা ধ্বংস হোক আবু লহবের উভয় হাত, আর সে-ও ধ্বংস হোক! مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ মা আগনা আনহু মালুহু ওয়ামা কাছাব তার ধন-সম্পদ ও যা সে অর্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। سَيَصْلَى نَارًا ذ...