আমাদের প্রাণের চেয়ে প্রিয়
#নবী_করীম
(#সাল্লাল্লাহু_আলাইহি_ওয়াসাল্লাম) থেকে বাতলানো দোয়া র ভান্ডার থেকে কিছু দোয়া-
(আরবী ও বাংলায় দিলাম) যাদের আরবী পড়তে কষ্ট হয় তারা বাংলায় পড়বেন।
١٤٨. اَللّٰهُمَّ اِنِّيْۤ اَسْئَلُكَ تَمَامَ الْوُضُوْٓءِ وَتَـمَامَ الصَّلٰوةِ * وَتَـمَامَ رِضْوَانِكَ وَتَمَامَ مَغْفِرَتِكَ.
١٤٩. اَللّٰهُمَّ اَعْطِنِيْ كِتَابِيْ بِيَمِيْنِيْ.
١٥٠. اَللّٰهُمَّ غَشِّنِيْ بِرَحْمَتِكَ وَجَنِّبْنِيْ عَذَابَكَ.
١٥١. اَللّٰهُمَّ ثَبِّتْ قَدَمَيَّ يَوْمَ تَزِلُّ فِيْهِ الْاَقْدَامُ.
١٥٢. اَللّٰهُمَّ اجْعَلْنَا مُفْلِحِيْنَ.
١٥٣. اَللّٰهُمَّ افْتَحْ اَقْفَالَ قُلُوْبِنَا بِذِكْرِكَ * وَاَتْمِمْ عَلَيْنَا نِعْمَتَكَ * وَاَسْبِـغْ عَلَيْنَا مِنْ فَضْلِكَ * وَاجْعَلْنَا مِنْ عِبَادِكَ الصَّالِحِيْنَ.
١٥٤. اَللّٰهُمَّ اٰتِنِيْۤ اَفْضَلَ مَا تُؤْتِيْ عِبَادَكَ الصَّالِحِيْنَ.
١٥٥. اَللّٰهُمَّ اَحْيِنِيْ مُسْلِمًا وَّاَمِتْنِيْ مُسْلِمًا.
١٥٦. اَللّٰهُمَّ عَذِّبِ الْكَفَرَةَ * وَاَلْقِ فِيْ قُلُوْبِهِمُ الرُّعْبَ * وَخَالِفْ بَيْنَ كَلِمَتِهِمْ * وَاَنْزِلْ عَلَيْهِمْ رِجْزَكَ وَعَذَابَكَ. اَللّٰهُمَّ عَذِّبِ الْكَفَرَةَ اَهْلَ الْكِتٰبِ وَالْمُشْرِكِيْنَ الَّذِيْنَ يَجْحَدُوْنَ اٰيٰتِكَ وَيُكَذِّبُوْنَ رُسُلَكَ * وَيَصُدُّوْنَ عَنْ سَبِيْلِكَ * وَيَتَعَدَّوْنَ حُدُوْدَكَ * وَيَدْعُوْنَ مَعَكَ اِلٰهًا اٰخَرَ * لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ * تَبَارَكْتَ وَتَعَالَيْتَ عَمَّا يَقُوْلُ الظَّالِمُوْنَ عُلُوًّا كَبِيْرًا .
١٥٧. اَللّٰهُمَّ اغْفِرْلِيْ وَلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمَاتِ * وَاَصْلِحْهُمْ وَاَصْلِحْ ذَاتَ بَيْنِهِمْ * وَاَلِّفْ بَيْنَ قُلُوْبِهِمْ * وَاجْعَلْ فِيْ قُلُوْبِهِمِ الْاِيْمَانَ وَالْحِكْمَةَ * وَثَبِّتْهُمْ عَلٰى مِلَّةِ رَسُوْلِكَ * وَاَوْزِعْهُمْ اَنْ يَّشْكُرُوْا نِعْمَتَكَ الَّتِۤيْ اَنْعَمْتَ عَلَيْهِمْ وَاَنْ يُّوْفُوْا بِعَهْدِكَ الَّذِيْ عَاهَدْتَهُمْ عَلَيْهِ * وَانْصُرْهُمْ عَلٰى عَدُوِّكَ وَعَدُوِّهِمْ * اِلٰهَ الْحَقِّ * سُبْحَانَكَ لَاۤ اِلٰهَ غَيْرُكَ * اِغْفِرْ لِيْ ذَنْۢبِيْ وَاَصْلِحْ لِيْ عَمَلِيْ * اِنَّكَ تَغْفِرُ الذُّنُوْبَ لِمَنْ تَشَآءُ * وَاَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ * يَا غَفَّارُ اغْفِرْ لِيْ * يَا تَوَّابُ تُبْ عَلَيَّ * يَا رَحْمٰنُ ارْحَمْنِيْ * يَا عَفُوُّ اعْفُ عَنِّيْ * يَا رَءُوْفُ ارْءُفْ بِيْ * يَا رَبِّ اَوْزِعْنِيْ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْۤ اَنْعَمْتَ عَلَيَّ * وَطَوِّقْنِيْ حُسْنَ عِبَادَتِكَ * يَا رَبِّ اَسْئَلُكَ مِنَ الْخَيْرِ كُـلِّه * يَا رَبِّ افْتَحْ لِيْ بِخَيْرٍ وَّاخْتِمْ لِيْ بِخَيْرٍ * وَقِنِي السَّيِّئَاتِ * وَمَنْ تَقِ السَّيِّئَاتِ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمْتَهٗ * وَ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ.
١٥٨. اَللّٰهُمَّ لَكَ الْحَمْدُ كُـلُّهٗ * وَلَكَ الشُّكْرُ كُـلُّهٗ * وَلَكَ الْمُلْكُ كُـلُّهٗ * وَلَكَ الْخَلْقُ كُـلُّهٗ * بِيَدِكَ الْخَيْرُ كُـلُّهٗ * وَاِلَيْكَ يَرْجِـعُ الْاَمْرُ كُـلُّهٗ * اَسْئَلُكَ الْخَيْرَ كُـلَّهٗ * وَاَعُوْذُ بِكَ مِنَ الشَّرِّ كُـلِّه. بِسْمِ اللهِ الَّذِيْ لَاۤ اِلٰهَ غَيْرُهٗ * اَللّٰهُمَّ اَذْهِبْ عَنِّي الْهَمَّ وَ الْحُزْنَ . اَللّٰهُمَّ بِحَمْدِكَ انْصَرَفْتُ وَبِذَنْۢبِيْ اعْتَرَفْتُ.
١٥٩. اَللّٰهُمَّ اِلٰهِيْ وَاِلٰهَ اِبْرَاهِيْمَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ * وَاِلٰهَ جِبْرَئِيْلَ وَمِيْكَآئِيْلَ وَاِسْرَافِيْلَ * اَسْئَلُكَ اَنْ تَسْتَجِيْبَ دَعْوَتِيْ فَاَنا مُضْطَرٌّ * وَ تَعْصِمَنِيْ فِيْ دِيْنِيْ فَاِنِّيْ مُبْتَلًى * وَتَنَالَنِيْ بِرَحْمَتِكَ فَاِنِّيْ مُذْنِبٌ * وَتَنْفِيَ عَنِّي الْفَقْرَ فَاِنِّيْ مُتَمَسْكِنٌ.
١٦٠. اَللّٰهُمَّ اِنِّيْۤ اَسْئَلُكَ بِحَقِّ السَّآئِلِيْنَ عَلَيْكَ فَاِنَّ لِلسَّآئِلِ عَلَيْكَ حَقًّا * اَيُّمَا عَبْدٍ اَوْ اَمَةٍ مِّنْ اَهْلِ الْبَرِّ وَالْبَحْرِ تَقَبَّلْتَ دَعْوَتَهُمْ وَاسْتَجَبْتَ دُعَآءَهُمْ اَنْ تُشْرِكَنَا فِيْ صَالِحِ مَا يَدْعُوْنَكَ فِيْهِ * وَاَنْ تُشْرِكَهُمْ فِيْ صَالِحِ مَا نَدْعُوْكَ فِيْهِ * وَاَنْ تُعَافِيَنَا وَاِيَّاهُمْ * وَاَنْ تَقَبَّلَ مِنَّا وَمِنْهُمْ * وَاَنْ تَجَاوَزَ عَنَّا وَعَنْهُمْ * فَاِنَّاۤ اٰمَنَّا بِمَاۤ اَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِيْنَ.
١٦١. اَللّٰهُمَّ اٰتِ مُحَمَّدَ ْاِلْوَسِيْلَةَ * وَاجْعَلْ فِيْ الْمُصْطَفَيْنَ مَحَبَّتَهٗ وَفِيْ الْاَعْلَيْنَ دَرَجَتَهٗ * وَفِيْ الْمُقَرَّبِيْنَ ذِكْرَهٗ .
١٦٢. اَللّٰهُمَّ اهْدِنِيْ مِنْ عِنْدِكَ * وَاَفِضْ عَلَيَّ مِنْ فَضْلِكَ * وَ اَسْبِـغْ عَلَيَّ مِنْ رَّحْمَتِكَ وَاَ نْزِلْ عَلَيَّ مِنْۢ بَرَكَاتِكَ.
١٦٣. اَللّٰهُمَّ اغْفِرْلِيْ وَارْحَمْنِيْ وَتُبْ عَلَيَّ * اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ.
١٦٤. اَللّٰهُمَّ اِنِّيْۤ اَسْئَلُكَ تَوْفِيْقَ اَهْلِ الْهُدٰى وَاَعْمَالَ اَهْلِ الْيَقِيْنِ * وَمُنَاصَحَةَ اَهْلِ التَّوْبَةِ * وَعَزْمَ اَهْلِ الصَّبْرِ * وَجِدَّ اَهْلِ الْخَشْيَةِ * وَطَلَبَ اَهْلِ الرَّغْبَةِ * وَتَعَبُّدَ اَهْلِ الْوَرَ عِ * وَعِرْفَانَ اَهْلِ الْعِلْمِ حَتّٰىۤ اَلْقَاكَ .
١٦٥. اَللّٰهُمَّ اِنِّيْۤ اَسْئَلُكَ مَخَافَةً تَحْجُرُنِيْ عَن ْ مَعَاصِيْكَ * حَتّٰىۤ اَعْمَلَ بِطَاعَتِكَ عَمَلًا اَسْتَحِقُّ بِه رِضَاكَ * وَحَتّٰىۤ اُنَاصِحَكَ بِالتَّوْبَةِ خَوْفًا مِّنْكَ * وَحَتّٰىۤ اُخْلِصَ لَكَ النَّصِيْحَةَ حَيَآءً مِّنْكَ * وَحَتّٰىۤ اَ تَـوَكَّلَ عَلَيْكَ فِيْ الْاُمُوْرِ كُـلِّهَا * وَ حُسْنَ ظَنٍّ بِكَ * سُبْحَانَ خَالِقِ النُّوْرِ. اَللّٰهُمَّ لَا تُهْلِكْنَا فُجَآءَةً وَّلَا تَاْخُذْنَا بَغْتَةً * وَلَا تُغْفِلْنَا عَنْ حَقٍ وَّلَا وَصِيَّةٍ.
١٦٦. اَللّٰهُمَّ اٰنِسْ وَحْشَتِيْ فِيْ قَبْرِيْ. اَللّٰهُمَّ ارْحَمْنِيْ بِالْقُرْاٰنِ الْعَظِيْمِ * وَاجْعَلْهُ لِيْۤ اِمَامًا وَنُوْرًا وَّهُدًى وَّرَحْمَةً. اَللّٰهُمَّ ذَ كِّرْنِيْ مِنْهُ مَا نَسِيْتُ * وَعَلِّمْنِيْ مِنْهُ مَا جَهِلْتُ * وَارْزُقْنِيْ تِلَاوَتَهٗ اٰنَآءَ اللَّيْلِ وَاٰنَآءَ النَّهَارِ * وَاجْعَلْهُ لِيْ حُجَّةً يَّا رَبَّ الْعٰلَمِيْنَ.
١٦٧. اَللّٰهُمَّ اَنَا عَبْدُكَ وَابْنُ عَبْدِكَ وَابْنُ اَمَتِكَ * نَاصِيَتِيْ بِيَدِكَ * اَتَقَلَّبُ فِيْ قَبْضَتِكَ * وَاُصَدِّقُ بِلِقَآئِكَ وَاُوْمِنُ بِوَعْدِكَ * اَمَرْتَنِيْ فَعَصَيْتُ وَنَهَيْتَنِيْ فَاَتَيْتُ * هٰذَا مَكَانُ الْعَآئِذِ بِكَ مِنَ النَّارِ * لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحَانَكَ * ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْلِيْ * اِنَّهٗ لَا يَغْفِرُ الذُّنُوْبَ اِلَّۤا اَنْتَ.
١٦٨. اَللّٰهُمَّ لَكَ الْحَمْدُ وَاِلَيْكَ الْمُشْتَكٰى وَبِكَ الْمُسْتَغَاثُ وَاَنْتَ الْمُسْتَعَانُ * وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِ. اَللّٰهُمَّ اِنِّيْۤ اَعُوْذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ * وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوْبَتِكَ * وَاَعُوْذُ بِكَ مِنْكَ لَاۤ اُحْصِيْ ثَنَآءً عَلَيْكَ * اَنْتَ كَمَاۤ اَثْنَيْتَ عَلٰى نَفْسِكَ. اَللّٰهُمَّ اِنَّا نَعُوْذُ بِكَ مِنْ اَنْ نَزِلَّ اَوْ نُزِّلَ * اَوْ نُضِلَّ اَوْ نَظْلِمَ اَوْ يُظْلَمَ عَلَيْنَا * اَوْ نَجْهَلَ اَوْ يُجْهَلَ عَلَيْنَا * اَوْ اَضِلَّ اَوْ اُضَلَّ * اَعُوْذُ بِنُوْرِ وَجْهِكَ الْكَرِيْمِ الَّذِيْ * اَضَآءَتْ لَهُ السَّمٰوٰتُ * وَاَشْرَقَتْ لَهُ الظُّلُمَاتُ * وَصَلُحَ عَلَيْهِ اَمْرُ الدُّنْيَا وَالْاٰخِرَةِ اَنْ تُحِلَّ عَلَيَّ غَضَبَكَ وَتُنْزِلَ عَلَيَّ سَخَطَكَ * وَلَكَ الْعُتْبٰى حَتّٰى تَرْضٰى * وَ لَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِكَ. اَللّٰهُمَّ وَاقِيَةً كَوَاقِيَةِ الْوَلِيْدِ. اَللّٰهُمَّ اِنِّيْۤ اَعُوْذُ بِكَ مِنْ شَرِّ الْاَعْمَيَيْنِ : السَّيْلِ وَالْبَعِيْرِ الصَّؤُوْلِ.
১৪৭.
আয় আল্লাহ! কাম রিপুর হাত হতে আমাকে বাঁচিয়ে রাখুন এবং আমার সকল কাজ সহজ করে দিন।
১৪৮.
আয় আল্লাহ! আমি আপনার কাছে পূর্ণ অযু পূর্ণ নামায চাই এবং আপনার পূর্ণ সন্তুষ্টি ও
ক্ষমা চাই।
১৪৯.
আয় আল্লাহ! আমার আমলনামা আমার ডান হাতে দিন।
১৫০.
আয় আল্লাহ! আমাকে ঢেকে নিন আপনার রহমতের দ্বারা এবং আপনার আযাব হতে আমাকে বাঁচিয়ে রাখুন।
১৫১.
আয় আল্লাহ! (পুলসিরাতে)আমার পা জমিয়ে রাখুন, যেদিন বহু লোকের পা পিছলে (দোযখে পড়ে)
যাবে।
১৫২.
আয় আল্লাহ! আমাদের কৃতকার্য ও সফল মনোরথ বানিয়ে দিন, মুক্তি দান করুন।
১৫৩.
আয় আল্লাহ! আমাদের দিলের বন্ধন খুলে দিন আপনার যিকর দ্বারা এবং আপনার নেয়ামত আমাদের
পূর্ণরুপে ভোগ করতে দিন এবং আমাদের পূর্ণরুপে দান করুন আপনার রহমত এবং আমাদের আপনার
নেক বান্দাদের দলভুক্ত করে রাখুন।
১৫৪.
আয় আল্লাহ! আমাকে সেই সব উত্তম জিনিস দান করুন, যে সকল জিনিস আপনার নেক বান্দাদের দান
করে থাকেন।
১৫৫.
আয় আল্লাহ! মুসলমান রুপে আমাকে জীবিত রাখুন এবং আমাকে মৃত্যু দান করুন মুসলমান থাকাবস্থায়।
১৫৬.
আয় আল্লাহ! (আপনার আইন লঙ্ঘনকারী) কাফেরদের শাস্তি প্রদান করুন এবং আপনার ভয় নিক্ষেপ
কর-তাদের অন্তরে এবং তাদের কথায় অনৈক্য সৃষ্টি করে দিন এবং নাযিল কর তাদের উপর আপনার
আযাব ও গযব। আয় আল্লাহ! কাফেরদের-আহলে কিতাব হউক বা মুশরিক হউক-যারা অস্বীকার করে আপনার
পবিত্র কোরআনের আয়াতসমূহ তাদের শাস্তি প্রদান করুন, আপনার পয়গম্বরদের অবিশ্বাস করে
এবং আপনার পথে আসতে বাধা প্রদান করে এবং আপনার নির্ধারিত সীমা অতিক্রম করে এবং আপনার
সঙ্গে অন্য কিছুকে উপাস্য সাব্যস্ত করে তার উপাসনা করে; আপনি পবিত্র, আপনি ব্যতীত অন্য
কোনো মা’বুদ বা উপাস্য নাই এবং আপনি অতি
ঊর্ধ্বে; আপনি সম্পূর্ণ পবিত্র ঐসব অশুভ বাক্য ও কুকথা হতে যেসব এই দুষ্ট কাফেরগণ প্রয়োগ
করে থাকে ।*
*মুশরিকরা
বলে, আল্লাহর সঙ্গী সাথী বা শরীক ইত্যাদি আছে।ইহুদী-নাসারারা বলে, আল্লাহর স্ত্রী ও
ছেলে-মেয়ে আছে-ইত্যাদি।
১৫৭.
আয় আল্লাহ! আমাকে এবং যত মু’মিন মুসলমান ভাই-বোন আছে তাদেরকে
ক্ষমা করে দিন এবং ভাই-বোন মু’মিন মুসলমানদের অবস্থা ভাল করে
দিন,তাদের পরস্পর মনোমালিন্য ও অনৈক্য দূর করে দিয়ে পরস্পর সৌহার্দ্য সৃষ্টি করে দিন,
তাদের পরস্পরের দিল মিলিয়ে দিন, তাদের দিলের মধ্যে ঈমান ও দ্বীনের বুদ্ধির শিকড় মজবুত
করে দিন, আপনার পয়গম্বরের দ্বীনের উপর তাদের মজবুত করে রাখিয়েন এবং তাদের শোকর আদায়
করার তওফিক দান করুন ঐসব অমূল্য-রত্ন নেয়ামতরাশির যা আপনি তাদের দান করেছেন এবং তারা
যেন পূর্ণ করতে পারে ঐ অঙ্গীকার যেই অঙ্গীকার তাদের হতে আপনি নিয়েছেন। এবং আপনার শত্রু
এবং তাদের শত্রুদের বিরুদ্ধে তাদের সহায়তা করিয়েন। হে সত্য খোদা, হে মা’বুদ আপনি পবিত্র, আপনি ছাড়া অন্য
কোনো মা’বুদ নাই। আমার সব গুনাহ মাফ করে
দিন, আমার সব কাজ দুরস্ত ও ঠিক করে দিন। নিশ্চয় আপনি সমস্ত গুনাহ যাকে ইচ্ছা মাফ করে
দিতে পারেন; আপনি ক্ষমাশীল, আপনি দয়াময়। আয় আল্লাহ! আপনি ক্ষমাকারী আমায় ক্ষমা করুন।
আয় আল্লাহ! আপনি তওবা কবুলকারী আমার তওবা কবুল করুন, আয় আল্লাহ! আপনি দয়াময় আমার প্রতি
দয়া বিস্তার করুন। আয় আল্লাহ! আপনি পাপ মোচনকারী আমার পাপ মোচন করে দিন। আয় আল্লাহ!
আপনি অতি স্নেহময়, আমার প্রতি স্নেহ প্রদর্শন করুন। হে আমার প্রতিপালক! আমাকে তওফিক
দিন আপনার ঐসব নেয়ামতের শোকর আদায় করার যা আমাকে দান করেছেন এবং আপনার বন্দেগী খুব
ভাল করে আদায় করার শক্তি আমাকে দান করুন। আয় আল্লাহ! সব রকম ভালো জিনিসই আমি আপনার
কাছে চাই। আয় আল্লাহ! আমার সব কাজের শুরুকেও ভালো করে দিন এবং শেষটাকেও ভালো করে দিন
এবং সর্বপ্রকার কষ্ট-ক্লেশ হতে আমাকে বাঁচিয়ে নিন; সেইদিন (কেয়ামতের দিন) আপনি যাকে
কষ্ট-ক্লেশ হতে বাঁচিয়ে রাখবেন সে-ই আপনার রহমত পেয়েছে এবং এটাই আমাদের চরম সফলতা।
১৫৮.
আয় আল্লাহ! সকল প্রশংসা আপনারই, সকল শোকর আপনারই, আপনারই সমস্ত রাজত্ব, আপনারই সমস্ত
সৃষ্টি, আপনারই হাতে সমস্ত মঙ্গল, আপনারই দিকে সকলের প্রত্যাবর্তন। আমি আপনার কাছে
সর্বপ্রকার মঙ্গল চাই এবং সর্বপ্রকার অমঙ্গল হতে আপনার কাছে পানাহ চাই। আপনি আল্লাহ
যিনি ব্যতীত আর কোনো মা’বুদ নেই। হে আল্লাহ! আমার সব চিন্তা
ভাবনা দূর করে দিন। আয় আল্লাহ! যেদিকে তাকাই, যেদিকে যাই আপনারই গুণগান দেখতে ও শুনতে
পাই, আর আমার দোষ-ত্রুটি দেখতে ও শুনতে পাই, আমি আমার দোষ স্বীকার করতে বাধ্য হই।
১৫৯.
আয় আল্লাহ! হে আমার (তথা নবী মুহাম্মাদ সল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লামের) মা’বুদ, হে ইব্রাহিম, ইছ্হাক ও ইয়াকুব
আ’লাইহিমুস সালামের মা’বুদ আল্লাহ! আমি আপনার কাছে এই
প্রার্থনা করি যে, আমার দোয়া কবুল করুন; আমি সম্পূর্ণ নিঃস্ব-নিরুপায়। এবং আমার দ্বীন-ঈমান
রক্ষা করুন, আমি বিপদগ্রস্ত এবং আমাকে আপনার রহমত দ্বারা গ্রহণ করুন; আমি পাপী। আমার
অভাব মোচন করে দিন; আমি গরীব কাঙ্গাল।
১৬০.
আয় আল্লাহ! আমি আপনার কাছে ভিক্ষা চাই ঐ হকের উসিলায় যে হক (ও দাবী) আপনি দয়া করে ভিক্ষুকের
জন্য আপনার বিস্ময় নিয়েছেন; (ভিক্ষা চাই এই) যে, স্থলবাসী বা জলবাসী আপনার যে কোনো
বান্দা বা বান্দীর দোয়া আপনি কবুল করে নেন এবং কাউকে মক্ববুলুদ্দোয়া বানিয়ে- তাঁদের
নেক দোয়ার মধ্যে আমাদের শামিল রাখুন এবং তাঁদের শামিল রাখুন আমাদের নেক দোয়ার মধ্যে
এবং আমাদের সুখে-শান্তিতে রাখুন এবং তাঁদেরকেও সুখে-শান্তিতে রাখুন এবং আমাদের দোয়া
কবুল করুন, তাঁদের দোয়াও কবুল করুন এবং আমাদের সব অন্যায়-অপরাধ ক্ষমা করে দিন, তাঁদেরও
সব অন্যায়-অপরাধ ক্ষমা করে দিন। নিশ্চয়ই আমরা আপনার প্রেরিত কিতাবকে এবং আপনার নির্ধারিত
হুকুমকে শিরোধার্য করে নিয়েছি এবং আপনার প্রেরিত রসূলের পদাঙ্ক অনুসরণ করে চলছি। অতএব, আপনি মেহেরবানী করে আমাদের নামও সত্যের স্বাক্ষ্য
ও ঘোষণাদাতাদের দলের মধ্যে লিখে দিন।
১৬১.
আয় আল্লাহ! হযরত মুহাম্মাদ মুস্তফা সল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম কে ওসিলা নামক
বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুন (অর্থাৎ যে মাক্বামে তিনি সকলের বেহেশতে যাবার ওসিলা
হবেন)। এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে তাঁর মহব্বত বিস্তার করে দিন,তাঁকে সর্বোচ্চ
মর্তবা ও আসন দান করুন, আপনার নৈকট্য লাভকারী খাছ দরবারীদের মধ্যে তাঁর সুখ্যাতি বিস্তার করুন।
১৬২.
আয় আল্লাহ! আপনার নিজ রহমতে আমাকে সদা সৎপথে রাখুন এবং আপনার রহমত আমার উপর বর্ষণ করতে
থাকুন এবং পূর্ণভাবে দান করুন, আমাকে সর্বদা আপনার রহমত এবং বরকত দান করতে থাকিয়েন।
১৬৩. আয় আল্লাহ! আমার গুনাহ মাফ করে দিন, আমার উপর আপনার
রহমত নাযিল করুন এবং আমার তওবা কবুল করুন; নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী ও বান্দাগণের
প্রতি রহমত নাযিলকারী।
১৬৪.
আয় আল্লাহ! যতক্ষন আপনার দর্শন লাভ না হয় (ততক্ষন এই নেয়ামতগুলির উপভোগ প্রার্থনা করি)
আমি তওফিক প্রার্থনা করি হেদায়েতওয়ালাদের মত, আমল এক্বীনওয়ালাদের মত, খুলুছিয়াত তওবাওয়ালাদের
মত, হিম্মত সবরওয়ালাদের মত, চেষ্টা ভয়ওয়ালাদের মত, তলব রগবত ও আগ্রহওয়ালাদের মত, ইবাদত
মুত্তাকীদের মত এবং মা’রেফাত ইলমওয়ালাদের মত।
১৬৫.
আয় আল্লাহ! আমি আপনার কাছে এই পরিমাণ ভয় চাই যা আমাকে আপনার নাফরমানী হতে বাধা দিয়ে
রাখতে পারে; যার ফলে আমি আপনার এই পরিমাণ ফরমাবরদারী করি যাতে আপনি আমার উপর সন্তুষ্ট
হয়ে যান এবং আপনার ভয়ে যাতে আমি খাঁটি তওবা করতে পারি এবং আপনার লজ্জায় যেন খাঁটি দিলে
আপনার তাবেদারী ও দ্বীনের খেদমত করতে পারি এবং সকল কাজে যেন আপনার উপর ভরসা রাখতে পারি
এবং সদা যেন ভাল ধারণা রাখতে পারি আপনার প্রতি। আপনিই নূর সৃষ্টিকর্তা, আপনি পবিত্র।
আয় আল্লাহ! আমাদের হঠাৎ ধ্বংস করে দিয়েননা এবং অকস্মাৎ গ্রেফতার করে নিয়েননা এবং কারো
দেনা-পাওনা, ও অসিয়ত যেন ভুলে না যাই।
১৬৬.
আয় আল্লাহ! আপনি কবরের মধ্যে আমার সঙ্গে থেকে অন্ধকার, ভয়, নির্যাতন ইত্যাদি দুখ-কষ্ট
দূর করে দিয়ে তৎপরিবর্তে আমাকে আলো, শান্তি ও আরাম দান করুন। আয় আল্লাহ! মহান কুরআনের
উসিলায় আমার প্রতি রহম করুন এবং মহান কুরআনকে আমার জীবনের জন্য বানিয়ে ইমাম রাখুন,
অনুসরণীয় এবং নূর (পথ-প্রদর্শক) ও হেদায়েত-নামা (অর্থাৎ কোরআনের নির্দেশমত যেন আমার
জীবন গঠিত হয়) এবং সেই উসিলায় আমাকে রহমত দান করুন। আয় আল্লাহ! (আমি কুরআন শরীফের কিছু
ভুলে গেলে) আপনি আমাকে স্মরণ করিয়ে দিন, যেটুকু আমি ভুলে যাই এবং কোনো জায়গা যদি বুঝে
না আসে তবে তা আমাকে বুঝিয়ে দিন এবং আমাকে কুরআন তেলাওয়াত করার তওফিক দান করুন আজীবন
দিবারাত্রির ঘন্টাসমূহে এবং কুরআনকে আমার জন্য দলীল বানিয়ে রাখুন, হে রাব্বুল আ’লামীন!
১৬৭.
আয় আল্লাহ! আমি আপনার বান্দা এবং আমার বাপ-মা সকলেই আপনার বান্দা, আমার বাগডোর আপনারই
হাতে; আমি চলাফেরা করি আপনারই মুঠোর মধ্যে থেকে। আপনার সঙ্গে এসে যে মিলিত হব একথা
আমি দিল থেকে বিশ্বাস করি। আপনার (অনুসারীদের জন্য বেহেশত এবং আপনার নাফরমানদের জন্য
দোযখ এই) যে ওয়াদা আছে সেই ওয়াদার উপর আমার পূর্ণ বিশ্বাস ও ঈমান আছে। (তা সত্বেও)
কতবার আপনি আদেশ করেছেন কিন্তু আমি নরাধম তা লঙ্ঘন করেছি। আপনি নিষেধ করেছেন তবুও সেই
কাজ করেছি। এখন আপনি ছাড়া অন্য কোনো আশ্রয় নেই, আপনারই কাছে আশ্রয় গ্রহণ করছি। হে দয়াময়!
দোযখের আযাব হতে বাঁচিয়ে নিন। আপনি ব্যতীত অন্য কোন মা’বুদ নেই। আপনি পবিত্র; আমি নিজেই
নিজের উপর অত্যাচার করেছি-এখন আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমায় ক্ষমা করুন; পাপ
ক্ষমাকারী আর কেউই নেই আপনি ছাড়া।
১৬৮.
আয় আল্লাহ! আপনারই জন্য সমস্ত প্রশংসা, আপনারই কাছে আমাদের অভিযোগ, আপনারই কাছে আমাদের
দরখাস্ত এবং আপনারই কাছে আমাদের সাহায্য প্রার্থনা; আল্লাহ ব্যতীত অন্য কারো কোন ক্ষমতা
বা শক্তি নেই। আয় আল্লাহ! আপনি যে নিজ দয়াগুণে স্বীয় নেক বান্দাদের প্রতি সন্তুষ্ট
হয়ে থাকেন, আপনার সেই সিফত ও গুনের দোহাই দিয়ে আমি আপনার কাছে আপনার গযব ও নারাযী হতে
পানাহ ও আশ্রয় চাই এবং আপনি যে নিজ অনুগ্রহে বান্দাদের সুখ-শান্তি দান করে থাকেন, আপনার
সেই গুণের দোহাই দিয়ে আপনার আযাব হতে পানাহ চাই।(আমার অন্য কোথায়ও স্থান নেই, যদি আপনি
মারতে চান তবে) আপনার আঘাত থেকে বাঁচবার জন্যও আপনারই আশ্রয় গ্রহণ করব। আয় আল্লাহ!
আপনার মহত্ব ও প্রশংসা বর্ণনা করা আমার ক্ষমতার বাইরে। সংক্ষেপে বলি যে আপনি তেমনই
(ভাল,বড় এবং মহান) যেমন আপনি জানেন। (অন্য কারো এটা জানবার বা বলবার ক্ষমতা নেই)। আয়
আল্লাহ! আপনার কাছে পানাহ চাই যেন আমরা নিজে আছাড় খেয়ে না পড়ি বা অন্য কাউকেও আছড়িয়ে
না ফেলি বা কাউকেও যেন গোমরাহ ও বিপথগামী না করি বা কারো উপর যেন অত্যাচার না করি,
অন্য কেউ যেন আমাদের গোমরাহ না করে বা অত্যাচার না করে বা আমরা যেন অন্য কারো সঙ্গে
গোঁয়ারের মত ব্যবহার না করি, অন্য কেউও যেন আমাদের সঙ্গে মূর্খের মত ব্যবহার না করে।
আমি যেন বিপথগামী না হই, অন্য কেউও যেন আমাকে গোমরাহ না করতে পারে। আয় আল্লাহ! আপনার
যে নূরে সমস্ত আসমান আলোকিত হয় এবং দুনিয়ার সমস্ত অন্ধকার দূর হয় এবং দুনিয়া ও আখেরাতের
সমস্ত কাজ-কারবার যে নূরের বদৌলতে চলছে ও চলবে; আমি আপনার সেই নূরের দোহাই দিয়ে আপনার
কাছে আশ্রয় চাই, আপনি যেন আমার উপর রাগান্বিত না হও বা অসন্তুষ্ট না হন। আমি চিরজীবন
আপনাকে সন্তুষ্ট করার জন্য খেটে মরব। আমার জীবন আপনার জন্য কুরবানী করে রেখেছি, যতক্ষন
আপনার সন্তুষ্টি না পাব ততক্ষন আমি আপনাকে কিছুতেই ছাড়বনা, কিন্তু কারো কোন শক্তি বা
ক্ষমতা নেই-আপনার অনুগ্রহের দান ছাড়া। হে দয়াময় আল্লাহ! যেমনভাবে নিরাশ্রয় নিরুপায়
শিশুদের আপনি রক্ষা করে থাকেন-আমি নরাধম দীন-হীনকে সেরুপে রক্ষা করে নিন। হে আল্লাহ!
আমি আপনার আশ্রয় চাই-চক্ষুহীনদের (ভেদ-বিচার জ্ঞানহীনদের) আক্রমণ হতে আমাকে রক্ষা করুন-যেমন
জলপ্লাবন (ঝড়-তুফান) এবং ঊট ইত্যাদি পশুর আক্রমণ।
#ইসলামি_জিন্দেগী,🤲#মুনাজাতে _মকবুল,
🤲মুহাম্মদুর
রাসূলুল্লাহ ﷺ এর বানানো দু‘আ- মুনাজাতে মকবুল । মঙ্গলবার
-Munajat E Maqbool -Tuesday
🤲মুহাম্মদুর রাসূলুল্লাহ ﷺ এর বানানো দু‘আ- মুনাজাতে মকবুল । সোমবার -Munajat E Maqbool Monday
🤲মুহাম্মদুর
রাসূলুল্লাহ ﷺ এর বানানো দু‘আ- মুনাজাতে মকবুল । রবিবার
-Munajat E Maqbool - Sunday

Comments
Post a Comment