আমাদের প্রাণের চেয়ে
প্রিয়
#নবী_করীম (#সাল্লাল্লাহু_আলাইহি_ওয়াসাল্লাম) থেকে বাতলানো দোয়া র ভান্ডার থেকে কিছু দোয়া- (আরবী ও বাংলায় দিলাম) যাদের আরবী পড়তে কষ্ট হয় তারা বাংলায় পড়বেন।
١٨٤. يَا رَبِّ! يَا رَبِّ! يَا رَبِّ! اَللّٰهُمَّ يَا كَبِيْرُ! يَا سَمِيْعُ! يَا بَصِيْرُ! يَا مَنْ لَّا شَرِيْكَ لَهٗ وَلَا وَزِيْرَ لَهٗ! وَيَا خَالِقَ الشَّمْسِ وَالْقَمَرِ الْمُنِيْرِ! وَيَا عِصْمَةَ الْبَآئِسِ الْخَآئِفِ الْمُسْتَجِيْرِ! وَيَا رَازِقَ الطِّفْلِ الصَّغِيْرِ! وَيَا جَابِرَ الْعَظْمِ الْكَسِيْرِ! اَدْعُوْكَ دُعَآءَ الْبَائِسِ الْفَقِيْرِ كَدُعَآءِ الْمُضْطَرِّ الضَّرِيْرِ * اَسْئَلُكَ بِمَعَاقِدِ الْعِزِّ مِنْ عَرْشِكَ وَبِمَفَاتِيْحِ الرَّحْمَةِ مِنْ كِتَابِكَ اَنْ تَجْعَلَ الْقُرْاٰنَ رَبِيْعَ قَلْبِيْ وَجِلَآءَ حُزْنِيْ.
١٨٥. رَبَّنَاۤ اٰ تِنَا فِى الدُّنْيَا كَذَا وَ كَذَا * يَا مُؤْنِسَ كُلِّ وَحِيْدٍ! وَيَا صَاحِبَ كُلِّ فَرِيْدٍ! وَيَا قَرِيْبًا غَيْرَ بَعِيْدٍ! وَيَا شَاهِدًا غَيْرَ غَآئِبٍ! وَيَا غَالِبًا غَيْرَ مَغْلُوْبٍ! يَا حَيُّ يَا قَيُّوْمُ! يَا ذَا الْجَلَالِ وَالْاِكْرَامِ! يَا نُوْرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ! وَيَا زَيْنَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ! يَا جَبَّارَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ! يَا عِمَادَ السَّمٰوٰتِ وَ الْاَرْضِ! يَا بَدِيْعَ السَّمٰوٰتِ وَ الْاَرْضِ * يَا قَيَّامَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ! يَا ذَاالْجَلَالِ وَالْاِكْرَامِ! يَا صَرِيْخَ الْمُسْتَصْرِخِيْنَ! وَمُنْتَهَى الْعَآئِذِيْنَ! وَالْمُفَرِّجُ عَنِ الْمَكْرُوْبِيْنَ! وَالْمُرَوِّ حُ عَنِ الْمَغْمُوْمِيْنَ! وَمُجِيْبَ دُعَآءِ الْمُضْطَرِّيْنَ! وَيَا كَاشِفَ الْمَكْرُوْبِ! يَاۤ اِلٰهَ الْعَالَمِيْنَ * وَيَاۤ اَرْحَمَ الرَّاحِمِيْنَ! مَنْزُوْلٌ بِۢكَ كُلُّ حَاجَةٍ.
١٨٦. اَللّٰهُمَّ اِنَّكَ خَلَّاقٌ عَظِيْمٌ * اِنَّكَ سَمِيْعٌ عَلِيْمٌ * اِنَّكَ غَفُوْرٌ رَّحِيْمٌ * اِنَّكَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ. اَللّٰهُمَّ اِنَّكَ اَنْتَ الْبَرُّ الْجَوَادُ الْكَرِيْمُ * فَاغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ * وَعَافِنِيْ وَارْزُقْنِيْ * وَاسْتُرْنِيْ وَاجْبُرْنِيْ * وَارْفَعْنِيْ * وَاهْدِنِيْ وَلَا تُضِلَّنِيْ * وَاَدْخِلْنِيَ الْجَنَّةَ بِرَحْمَتِكَ يَاۤ اَرْحَمَ الرَّاحِمِيْنَ. اِلَيْكَ رَبِّ فَحَبِّبْنِيْ * وَفِيْ نَفْسِيْ لَكَ فَذَلِّلْنِيْ * وَفِۤيْ اَعْيُنِ النَّاسِ فَعَظِّمْنِيْ * وَمِنْ سَيِّئِ الْاَخْلَاقِ فَجَنِّبْنِىْ. اَللّٰهُمَّ اِنَّكَ سَاَلْتَنَا مِنْ اَنْفُسِنَا مَا لَا نَمْلِكُهٗۤ اِلَّا بِكَ * فَاَعْطِنَا مِنْهَا مَا يُرْضِيْكَ عَنَّا.
١٨٧. اَللّٰهُمَّ اِنِّيْۤ اَسْئَلُكَ اِيْمَانًا دَآئِمًا * وَاَسْئَلُكَ قَلْبًا خَاشِعًا * وَاَسْئَلُكَ عِلْمًا نَّافِعًا * وَاَسْئَلُكَ يَقِيْنًا صَادِقًا * وَاَسْئَلُكَ دِيْنًا قَيِّمًا * وَاَسْئَلُكَ الْعَافِيَةَ مِنْ كُلِّ بَلِيَّةٍ * وَاَسْئَلُكَ تَمَامَ الْعَافِيَةِ * وَاَسْئَلُكَ دَوَامَ الْعَافِيَةِ * وَاَسْئَلُكَ الشُّكْرَ عَلَى الْعَافِيَةِ * وَاَسْئَلُكَ الْغِنٰى عَنِ النَّاسِ. اَللّٰهُمَّ اِنِّيْۤ اَسْتَغْفِرُكَ لِمَا تُبْتُ اِلَيْكَ مِنْهُ ثُمَّ عُدْتُّ فِيْهِ * وَاَسْتَغْفِرُكَ لِمَاۤ اَعْطَيْتُكَ مِنْ نَّفْسِيْ ثُمَّ لَمْ اُوْفِ لَكَ بِه * وَاَسْتَغْفِرُكَ لِلنِّعَمِ الَّتِيْ تَقَوَّيْتُ بِهَا عَلٰى مَعَاصِيْكَ * وَاَسْتَغْفِرُكَ لِكُلِّ خَيْرٍ اَرَدْتُّ بِه وَجْهَكَ فَخَالَطَنِيْ فِيْهِ مَا لَيْسَ لَكَ. اَللّٰهُمَّ لَا تُخْزِنِيْ فَاِنَّكَ بِيْ عَالِمٌ * وَلَا تُعَذِّبْنِيْ فَاِنَّكَ عَلَيَّ قَادِرٌ.
١٨٨. اَللّٰهُمَّ رَبَّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ * اَللّٰهُمَّ اكْفِنِيْ كُلَّ مُهِمٍّ مِنْ حَيْثُ شِئْتَ * وَ مِنْ اَيْنَ شِئْتَ. حَسْبِيَ اللهُ لِدِيْنِىْ * حَسْبِىَ اللهُ لِدُنْيَايَ * حَسْبِيَ اللهُ لِمَا اَهَمَّنِيْ * حَسْبِيَ اللهُ لِمَنْ بَغٰى عَلَيَّ * حَسْبِيَ اللهُ لِمَنْ حَسَدَنِيْ * حَسْبِيَ اللهُ لِمَنْ كَادَنِيْ بِسُوْٓءٍ * حَسْبِيَ اللهُ عِنْدَ الْمَوْتِ * حَسْبِيَ اللهُ عِنْدَ الْمَسْاَلَةِ فِيْ الْقَبْرِ * حَسْبِيَ اللهُ عِنْدَ الْمِيْزَانِ * حَسْبِيَ اللهُ عِنْدَ الصِّرَاطِ * حَسْبِيَ اللهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّـلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ.
١٨٩. اَللّٰهُمَّ اِنِّيْۤ اَسْئَلُكَ ثَـوَابَ الشَّاكِرِيْنَ وَنُزُلَ الْمُقَرَّبِيْنَ * وَمُرَافَقَةَ النَّبِيِّيْنَ وَيَقِيْنَ الصِّدِّيْقِيْنَ * وَذِلَّةَ الْمُتَّقِيْنَ * وَاِخْبَاتَ الْمُوْقِنِيْنَ حَتّٰى تَوَفّٰنِيْ عَلٰى ذٰلِكَ يَاۤ اَرْحَمَ الرَّاحِمِيْنَ.
١٩٠. اَللّٰهُمَّ اِنِّيْۤ اَسْئَلُكَ بِنِعْمَتِكَ السَّابِقَةِ عَلَيَّ وَبَلَآئِكَ الْحَسَنِ الَّذِيْ ابْتَلَيْتَنِيْ بِه * وَفَضْلِكَ الَّذِيْ فَضَّلْتَ عَلَيَّ اَنْ تُدْخِلَنِيَ الْجَنَّةَ بِمَنِّكَ وَفَضْلِكَ وَرَحْمَتِكَ.
١٩١. اَللّٰهُمَّ اِنِّيْۤ اَسْئَلُكَ اِيْمَانًا دَآئِمًا وَّهَدْيًا قَيِّمًا وَّعِلْمًا نَّافِعًا.
١٩٢. اَللّٰهُمَّ لَا تَجْعَلْ لِفَاجِرٍ عِنْدِيْ نِعْمَةً اُكَافِيْهِ بِهَا فِيْ الدُّنْيَا وَالْاٰخِرَةِ.
١٩٣. اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ ذَنْۢبِيْ وَوَسِّعْ لِيْ خُلُقِيْ * وَطَيِّبْ لِيْ كَسْبِيْ * وَقَنِّعْنِيْ بِمَا رَزَقْتَنِيْ * وَلَا تُذْهِبْ طَلَبِيْ اِلٰى شَيْءٍ صَرَفْتَهٗ عَنِّيْ.
١٩٤. اَللّٰهُمَّ اِنِّيْۤ اَسْتَجِيْرُكَ مِنْ جَمِيْعِ كُلِّ شَيْءٍ خَلَقْتَ * وَاَحْتَرِسُ بِكَ مِنْهُنَّ * وَاجْعَلْ لِيْ عِنْدَكَ وَلِيْجَةً * وَاجْعَلْ لِيْ عِنْدَكَ زُلْفٰى وَحُسْنَ مَاٰبٍ * وَاجْعَلْنِيْ مِمَّنْ يَّخَافُ مَقَامَكَ وَوَعِيْدَكَ وَيَرْجُوْ لِقَآءَكَ * وَاجْعَلْنِيْ مِمَّنْ يَّتُوْبُ اِلَيْكَ تَوْبَةً نَّصُوْحًا * وَاَسْئَلُكَ عَمَلًا مُتَقَبَّلًا وَّعِلْمًا نَجِيْحًا * وَسَعْيًا مَّشْكُوْرًا وَّتِجَارَةً لَّنْ تَبُوْرَ.
١٩٥. اَللّٰهُمَّ اِنِّيْۤ اَسْئَلُكَ فِكَاكَ رَقَبَتِيْ مِنَ النَّارِ * اَللّٰهُمَّ اَعِنِّيْ عَلٰى غَمَرَاتِ الْمَوْتِ وَ سَكَرَاتِ الْمَوْتِ .
١٩٦. اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاَ لْحِقْنِيْ بِالرَّفِيْقِ الْاَعْلٰى. اَللّٰهُمَّ اِنِّيْۤ اَعُوْذُ بِكَ مِنْ اَنْ اُشْرِكَ بِكَ شَيْئًا وَّاَنَاۤ اَعْلَمُ * وَاَسْتَغْفِرُكَ لِمَا لَاۤ اَعْلَمُ بِه * وَاَعُوْذُ بِكَ اَنْ يَّدْعُوَ عَلَيَّ رَحِمٌ قَطَعْتُهَا. اَللّٰهُمَّ اِنِّيْۤ اَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَنْ يَّمْشِيْ عَلٰى بَطْنِه * وَمِنْ شَرِّ مَنْ يَّمْشِيُ عَلٰى رِجْلَيْنِ * وَمِنْ شَرِّ مَنْ يَّمْشِيُ عَلٰۤى اَرْبَعٍ. اَللّٰهُمَّ اِنِّۤيْ اَعُوْذُ بِكَ مِنْ اِمْرَاَةٍ تُشَيِّبُنِيْ قَبْلَ الْمَشِيْبِ * وَاَعُوْذُ بِكَ مِنْ وَّلَدٍ يَّـكُوْنُ عَلَىَّ وَبَالًا * وَاَعُوْذُ بِكَ مِنْ مَالٍ يَّـكُوْنُ عَلَيَّ عَذَابًا. اَللّٰهُمَّ اِنِّيْۤ اَعُوْذُ بِكَ مِنَ الشَّكِّ فِي الْحَقِّ بَعْدَ الْيَقِيْنِ * وَ اَعُوْذُ بِكَ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ * وَ اَعُوْذُ بِكَ مِنْ شَرِّ يَوْمِ الدِّيْنِ. اَللّٰهُمَّ اِنِّيْۤ اَعُوْذُ بِكَ مِنْ مَّوْتِ الْفُجَآءَةِ وَمِنْ لَّدْغِ الْحَيَّةِ وَمِنَ السَّبُعِ وَمِنَ الْغَرَقِ وَمِنَ الْحَرَقِ * وَمِنْ اَنْ اَخِرَّ عَلٰى شَيْءٍ وَّمِنَ الْقَتْلِ عِنْدَ فِرَارِ الزَّحْفِ.
১৮৪. ইয়া রাব্ব! ইয়া রাব্ব! ইয়া রাব্ব! আয় আল্লাহ! হে মহান আল্লাহ! হে সর্বশ্রোতা আল্লাহ! হে সর্বদর্শী আল্লাহ! ওহে সেই খোদা যাঁর কোন শরীক নেই, যাঁর কোন উযীর নেই। হে সূর্যের সৃষ্টিকর্তা! হে উজ্জ্বল চাঁদের সৃষ্টিকর্তা! হে অনাথের সহায়, হে বিপদের কাণ্ডারি, হে ভয়াক্রান্তের ভয় দূরকারী, হে নিরাশ্রয়ের আশ্রয়, হে অবোধ শিশুর রিযিকদাতা, হে ভাঙ্গা হাড় জোড়ানেওয়ালা! আমি আপনাকে ডাকছি, মোহতাজ বেকার বিপদগ্রস্থের মত প্রার্থনা করছি আপনার মহান আরশের পায়ার বন্ধনের উসিলায় এবং আপনার কিতাবের রহমতের কুঞ্জির উসিলায় এবং আপনার সেই আট নামের উসিলায় যা সূর্যের চেহারায় লিখা রয়েছে, এই প্রার্থনা করছি যে, কুরআন শরীফকে আমার দিলের বাহার এবং আমার চিন্তা দূরকারী বানিয়ে দিন।
১৮৫. আয় আল্লাহ! আমাদের দুনিয়াতে অমুক অমুক বস্তু দান করুন। ওহে সহানুভূতিশীল প্রত্যেক একাকীর প্রতি, ওহে সাথী প্রত্যেক একাকীর, ওহে নিকটবর্তী যিনি দুরবর্তী নন, ওহে উপস্থিত-যিনি গায়েব নন, ওহে জয়ী-যিনি পরাজিত নন, ওহে চিরজীবিত চিরস্থায়ী, ওহে বুযুর্গী ও ইজ্জতওয়ালা, ওহে আসমান ও পাতালের নূর, ওহে আসমান ও যমীনের সৌন্দর্য, ওহে আসমান ও যমীনের স্থিতি রক্ষাকর্তা, ওহে বুযুর্গী ও ইজ্জতওয়ালা, ওহে ফরিয়াদীর পক্ষে প্রতিশোধ গ্রহণকারী, ওহে আশ্রয়প্রার্থীর চরম আশ্রয়স্থল-ওহে পেরেশানদের সান্তনা দানকারী, ওহে চিন্তিতদের শান্তিদাতা, ওহে অস্থিরদের দোয়া কবুলকারী, ওহে কষ্ট প্রাপ্তদের কষ্ট দূরকারী, ওহে মালিক সারা জাহানের, ওহে রহমানুর রহীম! আপনার কাছেই সকল প্রয়োজন পেশ করা যাচ্ছে।
১৮৬. আয় আল্লাহ! আপনি শ্রেষ্ঠ স্রষ্টা-সবকিছুই শুনেন ও জানেন, আপনি ক্ষমাশীল ও দয়ালু, আপনি আরশে-আযীমের মালিক! হে আল্লাহ! আপনি দাতা ও দয়ালু, আমাকে ক্ষমা করুন এবং আমাকে দয়া করুন, আমাকে সুখ-শান্তি দান করুন, আমাকে রিযিক দান করুন, আমার দোষসমূহ ঢেকে রাখুন এবং আমার ক্ষতি পূরণ করুন, আমাকে উন্নত করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে গোমরাহী হতে বাঁচিয়ে রাখুন এবং আমাকে আপনার রহমতের দ্বারা বেহেশতে দাখিল করুন-ওহে দয়ার সাগর! ওহে পালনকর্তা! আমাকে নিজ মাহবুব বানিয়ে নিন এবং আমার নফসের (প্রবৃত্তির) মোকাবেলায় আমাকে আপনার ফরমাবরদার বানিয়ে নিন। লোকদের নজরে আমাকে সম্মানিত করুন। মন্দ স্বভাব হতে আমাকে বাঁচিয়ে রাখুন। আয় আল্লাহ! আপনি আমাদের প্রতি যেই কাজের আদেশ করেছেন তা আপনার তওফিক দান ছাড়া আমাদের করার ক্ষমতা নেই, সুতরাং তার মধ্যে যা দ্বারা আপনাকে রাজী করা যায় আমাকে তার তওফিক দান করুন।
১৮৭. আয় আল্লাহ! আমি আপনার কাছে চিরস্থায়ী ঈমান চাই এবং বিনম্র অন্তঃকরণ,সত্য ইয়াক্বীন চাই এবং সরল ধর্ম ও সকল বালা-মুসীবত হতে শান্তি চাই। আর আমি আপনার কাছে চিরশান্তি এবং সেই শান্তির প্রতি কৃতজ্ঞতা চাই। আর আমি মানুষের মুখাপেক্ষী না হওয়ার প্রার্থনা করছি। আয় আল্লাহ! আমি মাফ চাচ্ছি ঐ সব গুনাহ হতে যা হতে আমি তওবা করে পুনরায় করেছি এবং মাফ চাচ্ছি ওই সব ওয়াদা খেলাফীর জন্যও, যেসব ওয়াদা আপনার কাছে করে আমি তার খেলাফ করেছি এবং ওই সব নেয়ামত সম্বন্ধেও মাফ চাচ্ছি যা পেয়ে আপনার নাফরমানী করতে শক্তি লাভ করেছি এবং ওই সব নেক কাজ সম্পর্কেও মাফ চাচ্ছি যা খালেছ আপনার জন্য করতে চেয়েছি কিন্তু তাতে গায়রুল্লাহর তথা অন্য উদ্যেশের মিশ্রণ হয়ে গিয়েছে। আয় আল্লাহ! আমাকে অপদস্ত করিয়েননা; কেননা আপনি আমাকে জানেন এবং আমাকে আযাব দিয়েননা, কেননা আপনি তো আমার উপর শক্তিমান।
১৮৮. আয় আল্লাহ! আয় পরওয়ারদেগার সাত আসমানের! হে পরওয়ারদেগার আরশে-আযীমের! আয় আল্লাহ! আপনি আমার যাবতীয় কাজে যথেষ্ট হয়ে যান, আপনি যেমনভাবে চান এবং যে স্থান হতে চান। আল্লাহ পাকই আমার দ্বীনের জন্য যথেষ্ট, আমার দুনিয়ার জন্য যথেষ্ট, আমার যাবতীয় চিন্তা ভাবনার জন্য যথেষ্ট এবং আমার উপর কেউ অত্যাচার করলে তার জন্য যথেষ্ট, আমার উপর কেউ হিংসা বিদ্বেষ পোষণ করলে তার জন্য যথেষ্ট, আমাকে কেউ মন্দভাবে ধোকা দিলে তার জন্য যথেষ্ট, আমার মৃত্যুর সময় তিনি যথেষ্ট, কবরে সওয়ালের সময় যথেষ্ট, মীযানের কাছে যথেষ্ট, পুলসিরাতের কাছে যথেষ্ট। আল্লাহ আমার জন্য সকল সময়ই যথেষ্ট, আল্লাহ ছাড়া আর কোনই মা’বূদ নাই। তাঁর উপর ভরসা করছি; তিনিই মহান আরশের মালিক।
১৮৯. আয় আল্লাহ! আমি আপনার কাছে চাই শোকর গুজারকারীদের মত সওয়াব এবং বিশিষ্ট মেহমানদের মত মেহমানদারী এবং আম্বিয়াদের সঙ্গ লাভ এবং সিদ্দীকগণের মত এক্বীন, মুত্তাকীনদের মত নম্রতা এবং এক্বীনওয়ালাদের মত খুশু’-খুযু’ (আল্লাহর প্রতি অনুরাগ); যে পর্যন্ত না আমার মৃত্যু আসে আমাকে এই অবস্থার উপর রাখুন ওহে দয়ার সাগর, রহমানুর রহীম।
১৯০. আয় আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমার উপর আপনার পুর্বের নিয়ামতের উসিলায় এবং ভালো পরীক্ষার উসিলায় আমার যে পরীক্ষা আপনি নিয়েছেন এবং আমার উপর যে সব মেহেরবানি করেছেন সেই সবের উসিলায়, এই যে, আমাকে আপনার মেহেরবানির ফজল ও রহমতের দ্বারা বেহেশতে দাখিল করে দিয়েন।
১৯১. আয় আল্লাহ! আমি আপনার কাছে স্থায়ী ঈমান, ধীর-স্থির হেদায়েত এবং উপকারী ইলম প্রার্থনা করছি।
১৯২. আয় আল্লাহ! আমার উপর কোন বদকারের এহসান রাখিয়েননা যে, আমাকে তার প্রতিদান দিতে হয় দুনিয়া বা আখেরাতে।
১৯৩. আয় আল্লাহ! আমার গুনাহ মাফ করে দিন এবং আমার স্বভাব চরিত্র উন্নত করে দিন, আমাকে হালাল রুযি দান করুন এবং আমি যেন সন্তুষ্ট থাকি তাতেই যাকিছু আমাকে দান করেছেন এবং যা আমা থেকে সরিয়ে নিয়েছেন (যা তক্বদীরে নাই) তার জন্য যেন আমি বৃথা দৌড়াদৌড়ি না করি।
১৯৪. আয় আল্লাহ! আমাকে রক্ষা করুন; দুনিয়ার সমস্ত জীব-জন্তু চীজ-বস্তু সবই আপনি পয়দা করেছেন-এই সবের অনিষ্ট ও অপকারিতা হতে এবং ঐ সব হতে আপনি আমাকে বাঁচিয়ে রাখুন এবং আমাকে আপনার নিকট বৈশিষ্ট্য দান করুন এবং আপনার কাছে আমাকে একটু স্থান দান করুন এবং আপনার সামনে যে একদিন আমাকে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এবং উত্তীর্ণ হতে না পারলে যে শাস্তি পেতে হবে-এই ভয়টুকু সদা আমার মনে জাগ্রত রাখুন এবং আপনার দীদারের আশা সদা আমার দিলে ভরে রাখুন; এবং আয় আল্লাহ! আমাকে খাঁটি তওবা করার তওফিক দান করুন এবং আমাকে মকবুল নেক আমল করার তওফিক দান করুন। আমাকে কার্যকর ইলমের তওফিক দান করুন এবং প্রশংসনীয় চেষ্টার তওফিক দান করুন এবং এমন ব্যবসার তওফিক দান করুন যাতে লোকসান নেই।
১৯৫. আয় আল্লাহ! আপনার কাছে এই ভিক্ষা চাই যে, আমাকে দোযখ হতে মুক্তি দিয়ে দিন। আয় আল্লাহ! আমাকে মৃত্যু যাতনার সময় এবং রূহ বের হওয়ার সময় সাহায্য করুন।
১৯৬.
আয় আল্লাহ! আমার সব গুনাহ মাফ করে দিন, আপনার রহমতে আমাকে ডুবিয়ে রাখুন, উচ্চ শ্রেণীর
দোস্তদের সঙ্গে আমাকে রাখুন-(নবীগণ,শহীদগণের সঙ্গে এবং অন্যান্য নেককারগণের সঙ্গে।)
আয় আল্লাহ! আমি যেন জেনে বুঝে কোন কিছুকে আপনার শরীক না করি, এটা থেকে আমাকে বাঁচিয়ে
রাখুন। আর না জেনে যা কিছু করে থাকি তার জন্য আপনার কাছে মাফ চাই। আয় আল্লাহ! আমাকে
বাঁচিয়ে রাখুন কোন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং তার বদ-দোয়া হতে। আয় আল্লাহ! আমি
আপনার আশ্রয় গ্রহণ করি ঐসব জীবের অনিষ্ট হতে যেসব জীব বুকের উপর ভর করে চলে এবং ঐসব
জীবের অনিষ্ট হতে যেসব জীব দুই পায়ে ভর করে চলে এবং ঐসব জীবের অনিষ্ট হতে যেসব জীব
চার পায়ে ভর করে চলে। আয় আল্লাহ! যে স্ত্রী আমাকে বার্ধক্যের পুর্বেই বৃদ্ধ করে দেয়,সেই
স্ত্রী হতে আমাকে বাঁচিয়ে রাখুন এবং যে সন্তান আমার জীবনের বিপদ হয় সেরুপ সন্তান হতে
এবং যে ধন-সম্পদ আমার জন্য আযাব হয় সেরুপ ধন-সম্পদ হতে। আয় আল্লাহ! আপনার আশ্রয় গ্রহণ
করছি-হকের উপর এক্বীন ও দৃড় বিশ্বাস স্থাপন করার পর আবার যেন তাতে কোন সন্দেহের ওয়াসওয়াসা
আমার দিলে না আসতে পারে। আরও আশ্রয় গ্রহণ করছি, মরদুদ শয়তান হতে। আয় আল্লাহ! কিয়ামতের
দিনের ভীষণ ও ভয়াবহ অবস্থা হতে আমাকে রক্ষা করিয়েন। আয় আল্লাহ! আমি আশ্রয় প্রার্থনা
করি-আমার যেন হঠাৎ মৃত্যু না হয়, সাপের দংশনে যেন মৃত্যু না হয়, হিংস্র জন্তুর হাতে
আমার জীবন না যায়, আমি পানিতে ডুবে, আগুনে পুড়ে বা উপর হতে পতিত হয়ে যেন না মরি, বা
জিহাদের ময়দান হতে পলায়ন করে না মরি।
#মুনাজাতে_মকবুল,#ইসলামিক_জিন্দেগি,#দোয়া_এ_রাসূল (ﷺ),#মোনাজাত,

Comments
Post a Comment