ওলামা মাশায়েখদের উদ্দেশ্যে বয়ান আলামী শুরার আকাবীর হজরত মাওঃ ইব্রাহীম দেওলা সাহেব দাঃবাঃ পুরাতন সাথীদের ৫ দিনের জোড়। দিয়াবাড়ী উত্তরা, ঢাকা।
এ ন্যাক্কারজনক ইতিহাস নিজ গ্রন্থে তুলে ধরেছেন মাওলানা সাইয়্যেদ মুহাম্মদ শাহেদ সাহারানপুরি। তাঁর পরিচয় জানেন? তিনি হলেন, * শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ যাকারিয়া রহ. এর নাতি ও খলিফা। * তৃতীয় হযরতজি মাওলানা মুহাম্মদ ইনআমুল হাসান রহ. এর মেয়ের জামাতা। * ভারতের দ্বিতীয় সর্ববৃহৎ দ্বীনি মাদরাসা জামিয়া মাযাহিরুল উলূম সাহারানপুরের জেনারেল সেক্রেটারি। তিনি أحوال وآثار مولانا محمد زبير الحسن كاندهلوي رح গ্রন্থের ৪৬৪-৪৬৭ নং পৃষ্ঠায় সেই ইতিহাস তুলে ধরেছেন। বইটি ছেপেছে সাহারানপুরের সবচেয়ে স্বনামধন্য প্রকাশনী MAKTABA YADGAR-E-SHAIKH। আমি বইয়ের প্রচ্ছদ, ব্যাককভার ও আলোচিত পৃষ্ঠাগুলোর ছবি পোস্টের সঙ্গে যুক্ত করে দিচ্ছি। আমি আমার পক্ষ থেকে একটি শব্দও বাড়াচ্ছি না। হবহু সেখান থেকে তুলে ধরছি। মাওলানা শাহেদ সাহারানপুরি হাফিযাহুল্লাহ লিখেছেন, “মাওলানা মুহাম্মদ বিলাল করাচি। তিনি প্রথম দিকে শ্রদ্ধায় বিগলিত হয়ে বা নিজের সরলতার কারণে পরিস্থিতির গভীরে না গিয়ে মুনতাখাব আহাদিস কিতাবের মুদ্রণ ও প্রকাশনার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা পালন করেন। কিন্তু যখনই এর ক্ষতি ও পর্দার...