হযরত আবু দারদা (رضي الله عنه) হতে বর্ণিত, রাসূলুল্লাহ “ﷺ” ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় এই দু‘আ পাঠ করবে সে সর্বপ্রকার বিপদাপদ থেকে নিরাপদ থাকবে। (কানযুল উম্মাল, হাদীস: ৩৫৮৩)
اَللّٰهُمَّ اَنْتَ رَبِّـيْ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ' عَلَيْكَ تَوَكَّلْتُ. وَاَنْتَ رَبُّ الْعَـرْشِ الْكَرِيْمِ. مَا شَآءَ اللهُ كَانَ وَمَا لَـــمْ يَشَاْ لَـمْ يَكُنْ. وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِ الْعَلِيِّ الْعَظِيْمِ. اَعْلَمُ اَنَّ اللهَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ. وَاَنَّ اللهَ اَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا. اَللّٰهُمَّ اِنِّـيْ اَعُوْذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِيْ وَمِنْ شَرِّ كُلِّ دَآبَّةٍ اَنْتَ اٰخِذٌ بِنَاصِيَتِهَا اِنَّ رَبِّـيْ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ.
অর্থ:
হে আল্লাহ! তুমিই আমার রব। তুমি ছাড়া কোনো মাবুদ নেই। একমাত্র তোমার উপরই ভরসা করছি।
তুমিই মহান আরশের অধিপতি। আল্লাহ যা চান তাই হয়ে যায়, আর যা চান না তা হয় না। অসৎ কাজ
থেকে বেঁচে থাকার এবং সৎ কাজ করার কারো ক্ষমতা নেই সুমহান সুউচ্চ আল্লাহ তা‘আলার সাহায্য
ছাড়া। আমি বিশ্বাস করি যে, আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাবান। আল্লাহ সবকিছু জানেন। হে আল্লাহ!
আমি তোমার নিকট নিজের নফসের অনিষ্ট থেকে এবং এমন সকল প্রাণীর অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি
যেগুলোর নিয়ন্ত্রণ তোমার হাতে। নিশ্চয় আমার রব সঠিক পথের উপর রয়েছেন।
#ইসলামি_জিন্দেগী
#সর্বপ্রকার_বিপদাপদ_হতে
#হেফাজতের_কিছু_আমল

Comments
Post a Comment